কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল

সোমালিয়া ওয়েব নিউজ: কোলকাতা কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে “অ্যাডভান্সড ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড”-এর চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল গতকাল ১লা অক্টোবর।

কার্যকরী স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন বৃদ্ধির সম্ভাবনা ও উদ্ভাবনের জন্য অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের অংশ হিসাবে ২০২১ সালের ১লা অক্টোবর এ. ডব্লিউ.ই.আই.এল প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতীয় সশস্ত্র বাহিনী, অভ্যন্তরীণ অসামরিক বাহিনীর ব্যবহারপযোগী ছোট এবং বড় মাপের অস্ত্র তৈরিতে এবং রপ্তানিতে বিশেষ ভূমিকা পালন করে।

গান এন্ড শেল ফ্যাক্টরী,কাশীপুর, এ.ডব্লিউ.ই.আই. এল-এর অধীনে একটি ঐতিহাসিক এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান এবং ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির মধ্যে প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘ ২২০ বছরেরও অধিক সময় ধরে সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে, গান এন্ড শেল ফ্যাক্টরি প্রতিরক্ষা উৎপাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃত।

Loading