সোমালিয়া ওয়েব নিউজ: বহু প্রতীক্ষিত আজিমগঞ্জ-কাসিমবাজার এবং কৃষ্ণনগর-আজিমগঞ্জ এর মধ্যে ট্রেন পরিষেবা আজ শুরু হচ্ছে। রেল, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল আজিমগঞ্জ ও কাশিমবাজার এবং কৃষ্ণনগর সিটি ও আজিমগঞ্জ এর মধ্যে নতুন ট্রেন পরিষেবার শুভ সূচনা করবেন। যা পূর্ব রেলের পরিকাঠামোগত অগ্রগতির আরেকটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। নাসিপুর রেল ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় মুর্শিদাবাদ-আজিমগঞ্জ অংশের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে। এই নতুন ব্রিজ উভয় মালবাহী এবং যাত্রীবাহী পরিষেবার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এর ফলে, দুই প্রান্তের অঞ্চলগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও উৎসাহিত হবে এবং সংযোগ আরও কার্যকরভাবে স্থাপন হবে বলে মনে করা হচ্ছে। আজ (০২.১০.২০২৪) দুটি উদ্বোধনী স্পেশাল একটি আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত আরেকটি কৃষ্ণনগর সিটি থেকে আজিমবাজার পর্যন্ত চলবে বলে রেল সূত্রের খবর।
![]()

More Stories
আর জি করে পরিকাঠামো ইস্যুতে বিক্ষোভ, উন্নয়নের আশ্বাসে সাময়িক স্বস্তি
দক্ষিণেশ্বর আদ্যাপীঠে শোকের ছায়া: প্রয়াত সভাপতি ব্রহ্মচারী রীতেন ভাই
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের