সোমালিয়া ওয়েব নিউজ: রেল, তথ্য ও সম্প্রচার এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক গুচ্ছ কর্মসুচি নিয়ে আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। কলকাতা বিমানবন্দরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে স্বাগত জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পৌঁছে তিনি সকলকে শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানান। তিনি আজ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা শহর তলি এলাকার ট্রেন পরিষেবা ৯ কোচ থেকে ১২ কোচের পরিবর্তিত হওয়ার আনুষ্ঠানিক সূচনা সহ যাত্রী পরিষেবায় নতুন ট্রেন রুট চালু করবেন। আরজি এর ঘটনা নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেবী পক্ষের সূচনা হয়েছে। R G করের নির্যাতিতা ন্যায় বিচার পাবে বলেন তিনি আশা প্রকাশ করেন।
![]()

More Stories
প্রথম দিনেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় লাইভ সম্প্রচার ও বিরোধীদের মর্যাদার আশ্বাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল