September 24, 2026

জম্মু-কাশ্মীরে শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে

সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু-কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে।এই দফায় ৭টি জেলার ৪০টি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই ৪০টি আসনের মধ্যে ১৬টি কাশ্মীর ডিভিশনে, বাকি ২৪টি রয়েছে জম্মু অঞ্চলে। এই দফায় ৪১৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩৯ লক্ষেরও বেশি ভোটার।৭ টি জেলা জুড়ে মোট ৫ হাজার ৬০ টি পোলিং বুথ তৈরি করা হয়েছে। সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরেরতৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। এক সোশ্যল মিডিয়া পোস্টে আজ শ্রী মোদী এই আশা ব্যক্ত করেন যে প্রথম বারের ভোটার ও মহিলারা বিরাট সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন।

Loading