সোমালিয়া ওয়েব নিউজ: জুনিয়র ডাক্তারদের আগামীকালের প্রস্তাবিত ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার জন্য রাজ্য সরকারের আবেদন তারা খারিজ করে দিয়েছেন। আইনের সীমার মধ্যে থেকে এবং হাইকোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র ডাক্তার। সোমবার বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী ১৮ অক্টোবর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এই ৫১ জনের মধ্যে হাউস স্টাফ, জুনিয়র ডাক্তারেরাও রয়েছেন।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ