সোমালিয়া ওয়েব নিউজ: ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন। গতকাল রাত বারোটা কুড়ি নাগাদ বাড়িতেই পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল সাতাত্তর বছর। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চক্রবর্তী। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালেখিও করতেন। স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন তিনি। মাথায় বাঁধতেন রঙিন রুমাল। তাঁর মরদেহ জনগনের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া রবীন্দ্রভবনের সামনে মুক্তমঞ্চে কিছুক্ষনের জন্য রাখা থাকবে। তারপর শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে।
![]()

More Stories
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক