September 24, 2026

যন্ত্রণা অনুভব রাজ্যপালের

সোমালিয়া ওয়েব নিউজ; পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ বুকে যন্ত্রণা অনুভব করলে দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তাঁর হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনে তাঁকে অ্যাপোলো হাসপাতালের মতো বিশেষায়িত কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে । রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেন । রাজ্যপাল সম্প্রতি মুর্শিদাবাদে গিয়ে অশান্তি কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। সেখান থেকে ফিরে আসার পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । বর্তমানে রাজ্যপাল কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading