সোমালিয়া ওয়েব নিউজ; পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হলো শালবনীর জিন্দাল শিল্প গোষ্ঠীর উদ্যোগের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন যে রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে। শালবনীর এই প্রকল্পে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পরিবেশবান্ধব তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ২,০০০ একর জমিতে একটি বৃহৎ শিল্পতালুক গড়ে তোলা হবে। রাজ্য সরকার এই প্রকল্পে প্রায় ৪৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্য সরকার এবং জিন্দাল গোষ্ঠীর মধ্যে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে রাজ্য সরকার এই বিদ্যুৎ কিনে নেবে। এটি রাজ্যের শিল্প ও অর্থনৈতিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এই উদ্যোগ রাজ্যের বিদ্যুৎ স্বনির্ভরতা এবং গ্রামীণ শিল্পোন্নয়নের পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের