February 5, 2026

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা

সোমালিয়া ওয়েব নিউজ; জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বৈসরণে ঘাসের উপত্যকায় মঙ্গলবার সকালে ঘুরে বেড়াচ্ছিলেন একাধিক পর্যটক। কেউ ঘোড়ায় চড়ছিলেন তো কেউ তুলছিলেন ছবি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা সে সময় সেখানে হানা দেয় ২-৩ জন জঙ্গি। কেউ কিছু বোঝা ওঠার আগেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। প্রত্যক্ষদর্শী এক মহিলার বয়ান অনুযায়ী, তিনি ভেলপুরী খাচ্ছিলেন। সে সময় তাঁর স্বামীকে এসে কোন ধর্মের জিজ্ঞেস করেই গুলি চালিয়ে দেয় এক জঙ্গি। অনুমান, ধর্মীয় পরিচয় যাচাই করে গুলি চালানো হয়েছে পর্যটকদের উপর।

জঙ্গি হামলার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, আহত ৩০-এরও বেশি, তদন্তে NIA
কাশ্মীরে এ বার জঙ্গিদের নিশানায় পর্যটকেরা। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা উপত্যকায়।
জঙ্গি হামলার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, আহত ৩০-এরও বেশি, তদন্তে NIA

কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, ধর্মীয় পরিচয় জেনে পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। তাতেই বহু মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ পর্যটকের। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। তার মধ্যে ১৬ জনের অবস্থা বেশ গুরুতর। এদের মধ্যে বিদেশি পর্যটকও আছে।
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেড্ডা সফর থেকে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সূত্রের খবর, রাতেই কাশ্মীরে পৌঁছছেন অমিত শাহ। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে এলাকায় চলছে চিরুণি তল্লাশি। ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে NIA-কে। সূত্রের খবর, রাতেই কাশ্মীরে পৌঁছছেন NIA-এর তদন্তকারী দল।

জঙ্গি হামলার খবর ছড়াতেই সেখানে পৌঁছয় সেনা ও নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। তবে এখনও কারও ধরা পড়ার খবর মেলেনি। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া বার্তা, ‘ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না।’

Loading