সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর গতকালের জঙ্গি হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনার বিষয়ে অবহিত করেছেন এবং শ্রীনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন। শ্রী শাহ এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । আজ তিনি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে হামলার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও, তিনি আহতদের দেখতে হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সম্প্রতি, এক উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ নিরাপত্তা সংস্থাগুলিকে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেছেন ।

![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড