সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে চলতি মাসেই ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে জানাল অর্থ দফতর। প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে এই অর্থ প্রদান করা হবে, যাঁদের বাড়ির কাজ লিনটেল পর্যন্ত সম্পন্ন হয়েছে।
অর্থ দফতর সূত্রে জানা গেছে, এই প্রথম ধাপের জন্য প্রায় ৪,৮০০ কোটি টাকা খরচ হচ্ছে। বাকি চার লক্ষ উপভোক্তার বাড়ির অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে পঞ্চায়েত দফতরকে নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দফতর আশা করছে, চলতি মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা বাকি উপভোক্তাদেরও দেওয়া সম্ভব হবে।
এছাড়া, মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারকেও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে নতুন ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের জন্যও প্রথম কিস্তির টাকা মঞ্জুরের প্রস্তুতি শুরু হয়েছে।
রাজ্য সরকারের এক আধিকারিক জানান, “প্রতিশ্রুতি অনুযায়ী দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং দ্রুত ঘর নির্মাণে সহায়তা করা আমাদের অঙ্গীকার।

![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন