সোমালিয়া ওয়েব নিউজ; স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু গতকাল এই আদেশ প্রদান করেন।
আদালত জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ই জুন, দুপুর ২টা।
এই মামলায় রাজ্য সরকার আদালতের কাছে নিয়োগের ওপর স্থগিতাদেশ না দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে বিচারপতি বিশ্বজিৎ বসু সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
এই আদেশের ফলে আপাতত কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে এবং মামলার নিষ্পত্তির উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।

![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন