February 5, 2026

কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সোমালিয়া ওয়েব নিউজঃনদীয়া জেলার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। গতপরশু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, এই তালিকা প্রকাশের পরও যদি কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকে, তবে তিনি Representation of People Act, 1950 এর সেকশন 24(a) অনুসারে সংশ্লিষ্ট Electoral Registration Officer (ERO)–এর সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছে আবেদন করতে পারেন।

যদি আবেদনকারী জেলা শাসকের সিদ্ধান্তে সন্তুষ্ট না হন, তবে তিনি ওই আইনের সেকশন 24(b) অনুসারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পুনরায় আবেদন জানাতে পারেন।

উল্লেখ্য, কালিগঞ্জ কেন্দ্রের ৩০৯টি বুথে নিযুক্ত বুথ লেভেল অফিসার (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং তার ভিত্তিতে গত ৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন ERO। দাবি ও আপত্তি গ্রহণের জন্য সেই সময় একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই প্রক্রিয়ায় অংশ নিতে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট ৬৬০ জন বুথ লেভেল এজেন্ট (BLA) নিযুক্ত হন।

সমস্ত দাবি এবং আপত্তি যাচাই-বাছাই করার পর ৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ERO তথা SDO। সংশ্লিষ্ট কেন্দ্রের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের তালিকার কপি সরবরাহ করা হয়েছে বলে রাজ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে।

Loading