সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, উত্তর-পশ্চিম ও মধ্যভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানে বৃষ্টিপাত হতে পারে।
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কায় আগামী পাঁচ দিন সতর্কতা জারি করেছে আই এম ডি। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রঝড়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা।
এছাড়াও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি সম্পর্কেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসের ১৩ তারিখ নাগাদ মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল