সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে দেশের যেকোনো জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে ভারত সরকার। এ বিষয়ে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে জানান, ডঃ তসলিমা নাসরিনকে ভারতীয় ভিসা প্রদান করা হয়েছে এবং বর্তমান বিধি অনুযায়ী তাঁর এ দেশে যাতায়াতে কোনো বাধা নেই।
ডঃ নাসরিনের নিরাপদে কলকাতায় প্রত্যাবর্তনের প্রসঙ্গটি রাজ্যসভায় উত্থাপন করেছিলেন সাংসদ ভট্টাচার্য। এই প্রেক্ষিতে বিদেশ প্রতিমন্ত্রীর পাঠানো এক চিঠিতে স্পষ্ট করা হয়, তসলিমা নাসরিনের চলাফেরায় ভারতের পক্ষ থেকে কোনো বাধা আরোপ করা হয়নি।
তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং ধর্মীয় মৌলবাদ নিয়ে তাঁর লেখালেখির কারণে বাংলাদেশে বিতর্কিত হয়ে ওঠেন। তাঁর নিরাপত্তা ও অবস্থান সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে লেখিকা তসলিমা নাসরিন আবারও কলকাতা সহ ভারতের যেকোনো জায়গায় নিরাপদে বসবাস ও যাতায়াত করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
.


![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন