সোমালিয়া ওয়েব নিউজঃ হৃদযন্ত্রের সমস্যার কারণে প্রায় ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাজভবনে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং পূর্বের মতোই কর্মক্ষম রয়েছেন।
চিকিৎসা চলাকালীন সময়ে যাঁরা রাজ্যপালকে সুস্থতার বার্তা ও শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যপাল। বিবৃতিতে তিনি বলেন, “এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের শুভেচ্ছা এবং প্রার্থনা আমার দ্রুত আরোগ্য লাভে সহায়ক হয়েছে।”
রাজ্যপালের রাজভবনে প্রত্যাবর্তনে প্রশাসনিক মহলে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর