সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে আগাম বর্ষার সম্ভাবনায় আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দক্ষিণবঙ্গেও জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল।
এ বছর নির্ধারিত সময়ের আগেই কেরালায় বর্ষা প্রবেশ করেছে, যার প্রভাব পড়তে চলেছে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এরাজ্যে বর্ষা আগমনের সম্ভাবনাকে কেন্দ্র করে কৃষিজীবী সমাজে উৎসাহ দেখা দিয়েছে।
এদিকে, আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর