সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের বিভিন্ন প্রান্তে ফের কোভিড-১৯ সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা দেওয়ায় দিল্লি সরকার কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতির মোকাবিলায় রাজধানীর সব হাসপাতালকে প্রয়োজনীয় শয্যা, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান নিশ্চিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে দিল্লি সরকার গতকাল একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে প্রতিদিন স্বাস্থ্য তথ্য প্ল্যাটফর্ম পোর্টালে রিপোর্ট পাঠাতে হবে। উদ্দেশ্য, পরিস্থিতির উপর নজর রাখা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া।
এছাড়াও, করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তকরণে গতি আনতে, রাজধানীর সমস্ত কোভিড-১৯ পজিটিভ নমুনা লোকনায়ক হাসপাতালে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, এই প্রস্তুতির মাধ্যমে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা যাবে। নাগরিকদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি টিকা নেওয়ার বিষয়েও উৎসাহ দেওয়া হচ্ছে।

![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল