সোমালিয়া ওয়েব নিউজঃ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের শিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের পিএম পোষণ দফতরের তরফে পড়ুয়া পিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যা চলতি শিক্ষাবর্ষেই কার্যকর হবে।
নতুন হারে, প্রাথমিক স্তরে প্রতিদিনের বরাদ্দ ৬ টাকা ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭৮ পয়সা করা হয়েছে। এর মধ্যে কেন্দ্র দেবে ৪ টাকা ৭ পয়সা এবং রাজ্য সরকারকে বহন করতে হবে বাকি ২ টাকা ৭১ পয়সা।
অন্যদিকে, উচ্চ প্রাথমিক স্তরে বরাদ্দ ৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ১৭ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রেও কেন্দ্রীয় অনুদান ৬ টাকা ১০ পয়সা, আর রাজ্যের অংশ ৪ টাকা ৭ পয়সা।
এই বরাদ্দ বৃদ্ধিতে ছাত্রছাত্রীদের পুষ্টির মানোন্নয়ন ও খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছেন শিক্ষাক্ষেত্রের বিশ্লেষকরা। একইসঙ্গে বিদ্যালয়গুলিতে পড়াশোনার পাশাপাশি পুষ্টি নিশ্চিতে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন ঘটল বলেও মত অনেকের।
শিক্ষা দফতর জানিয়েছে, এই অতিরিক্ত বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে জেলা স্তরে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে।

![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল