সোমালিয়া ওয়েব নিউজঃ ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের প্রধান ডঃ তপন কুমার জানাকে আজ সিবিআই গ্রেফতার করেছে। অভিযোগ, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) অ্যাসেসর হিসেবে দায়িত্ব পালনের সময় কর্ণাটকের একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সুবিধাজনক মূল্যায়ন রিপোর্ট দেওয়ার বিনিময়ে তিনি ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। সূত্রের খবর, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আটক করে। এই ঘটনার জেরে রাজ্যের চিকিৎসা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সিবিআই এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
ডঃ জানা NMC-এর পরিদর্শক হিসেবে বিভিন্ন মেডিক্যাল কলেজ মূল্যায়নের দায়িত্বে ছিলেন। ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন