সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ভূবিজ্ঞান মন্ত্রক এক নতুন দিগন্তের সূচনা করল, যখন প্রাকৃতিক দুর্যোগ ও প্রবল বর্ষণের আগাম সতর্কতা আরও সুনির্দিষ্টভাবে পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছে দিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মানের মডেল — ভারত ফোরকাস্ট সিস্টেম (BFS) — উদ্বোধন করা হল।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানান, সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই BFS মডেলটির অন্যতম গৌরবজনক দিক হল, এটি পাঁচজন মহিলা বিজ্ঞানীর নেতৃত্বে তৈরি হয়েছে। এই উদ্যোগ নারী ক্ষমতায়ন এবং প্রযুক্তিনির্ভর ভারতের উন্নয়নে নারীর অবদানের এক উজ্জ্বল নিদর্শন।
মন্ত্রী আরও বলেন, এই BFS মডেলটি দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষত গ্রামীণ ও পঞ্চায়েত স্তরে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়ক হবে। এটি সঠিক সময়ে ও নির্ভরযোগ্য পূর্বাভাস দিয়ে কৃষি, স্বাস্থ্য, জলসম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।
তিনি বলেন, ভারতের আবহাওয়া দপ্তর (IMD) ইতিমধ্যেই বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে, এবং দেশকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার পথে তাদের ভূমিকা অপরিসীম।
এই BFS মডেলটি শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেই নয়, সামাজিক প্রভাবের দিক থেকেও এক নতুন পথের সূচনা করল। এটি “নারী নেতৃত্বাধীন উন্নয়নশীল ভারত”-এর পথচলায় এক অনন্য মাইলফলক।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল