February 5, 2026

কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেন আলিফা আহমেদ, হাতে পেলেন ‘ঘাসফুল’ প্রতীক

বাবার ‘অসমাপ্ত কাজ’ সম্পূর্ণ করাই লক্ষ্য, বললেন প্রয়াত নাসিরউদ্দিনের কন্যা

সোমালিয়া ওয়েব নিউজঃ – আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ আনুষ্ঠানিকভাবে দলের প্রতীক ‘ঘাসফুল’ গ্রহণ করলেন। ভবানীপুরের তৃণমূলের রাজ্য দফতরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাত থেকে প্রতীক গ্রহণ করেন তিনি।

সঙ্গে ছিলেন চোপড়ার বিধায়ক ও নদিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান। প্রতীক গ্রহণের পর সুব্রত বক্সীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন আলিফা, এবং দলীয় নির্দেশ মতো ভোটের ময়দানে নামার প্রস্তুতির বার্তা দেন বক্সী। তিনি বলেন, “বাবার অসমাপ্ত কাজ শেষ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। দলের উপর ভরসা রাখো, দলও তোমার পাশে থাকবে।”

আলিফা আহমেদ প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ-এর কন্যা। ২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা থেকে জয়ী হন নাসিরউদ্দিন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর অকালপ্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। জনপ্রিয় ‘লাল’ নামে পরিচিত এই নেতার মৃত্যুর পর, দল তাঁর উত্তরসূরী হিসেবে মেয়েকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

আলিফা বলেন, “এই প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি আমার বাবার স্বপ্ন, তাঁর অসমাপ্ত কাজের প্রতীক। আমি সেই স্বপ্ন পূরণ করতে চাই। রাজ্য সভাপতির আশীর্বাদ পেয়েছি, আমি মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি।”

তাঁর রাজনৈতিক পরিচিতি নতুন নয়। আলিফা পূর্বে কালীগঞ্জ জেলা পরিষদের সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

রুকবানুর রহমান বলেন, “আলিফা শিক্ষিত ও পরিশ্রমী। তাঁর মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে। আমরা আশাবাদী, কালীগঞ্জের মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন।”

উল্লেখ্য, কালীগঞ্জ উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ জুন (বৃহস্পতিবার) এবং ভোটগণনা হবে ২৩ জুন

Loading