সোমালিয়া ওয়েব নিউজঃ দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় রাজধানীতে বসবাসকারী প্রায় ৯০০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে যাদের কাগজপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দিল্লি পুলিশের অপরাধদমন শাখার স্পেশাল কমিশনার দেবেশচন্দ্র শ্রীবাস্তব জানান, সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত ও ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও গতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে ভারত সরকারের ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়ার আওতায় প্রায় ৭০০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও, যারা এই নাগরিকদের জাল পরিচয়পত্র ও কাগজপত্র তৈরি করতে সাহায্য করেছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র অবৈধ অভিবাসন রোধ নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিও হ্রাস পাবে।

![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস