সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উদযাপনের আগে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ সাফাই অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। এই উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে জমে থাকা আবর্জনা ও জঞ্জাল সরিয়ে ফেলার কাজ চলছে জোরকদমে।
অভিযানের দ্বিতীয় দিনে, গতকাল পুর কমিশনার ধবল জৈন নিজে কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। পুরসভা সূত্রে জানা গেছে, ওই দিন প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে, যা থেকে বোঝা যাচ্ছে শহরের নাগরিকরা যথেষ্ট সাড়া দিচ্ছেন এই উদ্যোগে।
এই সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নাগরিকরা যে কোনও অসুবিধা বা জঞ্জাল জমে থাকার বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন। পুরসভার তরফে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও চালু করা হয়েছে——
📱 হোয়াটসঅ্যাপ নম্বর: ৯০৭৩৩৬৭৮৮৩
পুরসভা আশা করছে, এই অভিযানের মাধ্যমে শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে, এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে।

![]()

More Stories
পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তী
কেশব স্মৃতি’ ভবনে পবিত্র বাস্তুপূজন ও হোমযজ্ঞ
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস