সোমালিয়া ওয়েব নিউজঃ আষাঢ়ের প্রথম দিন থেকেই মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে বহু প্রতীক্ষিত রুপোলি শস্য—ইলিশ। গত ১৪ জুন মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুরু হয়েছে মাছ শিকার।
গতকাল থেকে সুন্দরবনের নামখানা ঘাটে একের পর এক ইলিশভর্তি ট্রলার ফিরে আসতে শুরু করেছে। মৎস্যজীবী সূত্রে জানা গেছে, প্রথম দিনেই প্রায় ২৫টি ট্রলার ঘাটে ভিড়েছে। ধরা পড়া ইলিশের ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম। মাত্র একদিনেই প্রায় ৩০ টন ইলিশ নামখানার বাজারে এসেছে।
মৎস্যজীবীরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া বর্তমানে অনুকূল রয়েছে। তাই আগামী কয়েকদিন ভালো পরিমাণে বড় মাপের ইলিশ ধরা পড়ার আশা করা হচ্ছে।
ইলিশের এমন আগমনে খুশির হাওয়া বইছে মৎস্যজীবী মহলে। অনেকেরই আশা, এ বছরের মরশুমে বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকবে এবং মাছের দামও সাধারণের নাগালের মধ্যে থাকবে।

![]()

More Stories
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন