সোমালিয়া ওয়েব নিউজঃ দিঘার জগন্নাথ মন্দিরের “প্রসাদ” (প্রসাদাম) রেশন ডিলারদের মাধ্যমে বিতরণের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। আজ ডিলারস ফেডারেশনর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ মহাশয়কে পাঠানো এক চিঠিতে এই আপত্তির কথা জানানো হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে এনএফএসএ এবং খাদ্যসাথী প্রকল্প চালুর পরে রেশন ডিলারদের নিজের উদ্যোগে সরকারি গুদাম থেকে জিনিসপত্র তোলার পরিকাঠামো আর নেই। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সরকারি পয়েন্ট থেকে “প্রসাদ” সংগ্রহ করে দোকানে নিয়ে আসা রেশন ডিলারদের পক্ষে কার্যত অসম্ভব।
এছাড়া, সোমবার সাপ্তাহিক ছুটি এবং মাসের প্রথম ও শেষ তারিখে রেশন বিতরণ বন্ধ থাকার সরকারি নিয়মের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। সেই সময় “প্রসাদ” বিতরণের কারণে ডিলারদের কর্মীদের ছুটি নষ্ট হবে এবং সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
চিঠিতে আরও বলা হয়েছে, “One Nation One Ration Card” প্রকল্পের অধীনে অন্যান্য জেলার গ্রাহকেরাও শনিবার ও রবিবার রেশন তুলতে পারেন। কিন্তু “প্রসাদ” বিতরণের সময় দোকান বন্ধ থাকলে তাঁদের অভিযোগের মুখে পড়তে হবে ডিলারদের।
ফেডারেশনের দাবি, “প্রসাদ” বিতরণ অবশ্যই এক আনন্দের বিষয়। কিন্তু এর জন্য যাতে রেশন ডিলারদের উপর অযৌক্তিক চাপ না পড়ে এবং সাধারণ গ্রাহকদের মধ্যে কোনও ধরনের অসন্তোষের সৃষ্টি না হয়, সেই দিকটিও প্রশাসনকে বিবেচনা করতে হবে।
এ বিষয়ে এখনো রাজ্য সরকারের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
AIFPSDF-506-25-IMG_20250617_0001

![]()

More Stories
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে