February 5, 2026

২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার: অমিত শাহ


সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ এক কৃষক সম্মেলনে ঘোষণা করেন যে, ২০২৬ সালের মধ্যে গোটা দেশ থেকে মাওবাদ সমস্যার সম্পূর্ণ অবসান ঘটানো হবে। তিনি সাফ জানিয়ে দেন, সশস্ত্র বামপন্থী উগ্রবাদীদের সঙ্গে কোনওরকম আলোচনা হবে না। মাওবাদীদের উদ্দেশে তাঁর আহ্বান— আত্মসমর্পণ করে জাতীয় মূল স্রোতে ফিরে আসুন

আজ তেলেঙ্গানার নিজামাবাদে ন্যাশনাল টারমারিক বোর্ডের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হলুদ চাষে কৃষকদের আয় বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এই বোর্ড গঠনের মাধ্যমে দক্ষিণ ভারতের কৃষকদের জন্য এটি একটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার, তেলেঙ্গানার মন্ত্রী নাগেশ্বর রাও, এবং জনপ্রতিনিধি অনসূয়া সিতাক্কা প্রমুখ।

অমিত শাহ বলেন,“দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের দমন করতে সফল। আমরা চাই, যারা বিপথে গেছেন, তারা অস্ত্র ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসুন। না হলে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, আজকের ভারত নতুন দিশায় এগোচ্ছে — উন্নয়ন, কৃষক কল্যাণ ও নিরাপত্তাই এখন মূল লক্ষ্য। সরকারের মতে, উন্নয়নের মাধ্যমেই চরমপন্থা নির্মূল সম্ভব।

Loading