উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রেজিস্ট্রেশনের নতুন সূচী প্রকাশ করল সংসদ

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনের নির্ধারিত সূচীতে পরিবর্তন এনেছে। এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ই জুলাইয়ের পরিবর্তে এখন রেজিস্ট্রেশন শুরু হবে ১৪ই জুলাই থেকে, চলবে ২৪শে জুলাই পর্যন্ত

সংসদ জানিয়েছে, এই সময়ের মধ্যে সাধারণ, কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেট—সকলেই অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। এই সমগ্র প্রক্রিয়া শতভাগ অনলাইনেই সম্পন্ন হবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও তথ্য অনুযায়ী:

  • ২৩শে জুলাই: সংসদের অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চেকলিস্ট প্রকাশিত হবে।
  • ১৩ই আগস্ট: সংশ্লিষ্ট স্কুলগুলি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করতে পারবে।

সূত্রের খবর, বর্তমানে রাজ্য সরকারের ‘বাংলার শিক্ষা পোর্টাল’ আগামী সাতদিন বন্ধ থাকায় এই পরিবর্তন আনা হয়েছে। এই প্রযুক্তিগত কারণেই রেজিস্ট্রেশনের পূর্বনির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে সংসদের তরফে জানানো হয়েছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে নির্দিষ্ট সময়মতো প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। সংসদ আশ্বস্ত করেছে, অনলাইন প্ল্যাটফর্মে সমস্যা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading