সোমালিয়া ওয়েব নিউজঃ বিদেশে কর্মরত ভারতীয়দের কাছ থেকে দেশে পাঠানো অর্থ (রেমিটেন্স) ২০২৪-২৫ অর্থবর্ষে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে পৌঁছেছে রেকর্ড ১৩৫ বিলিয়ন ডলারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র সাম্প্রতিক তথ্যে এই তথ্য উঠে এসেছে।
২০২৪ সালে এই পরিমাণ ছিল ১২৯ বিলিয়ন ডলার, অর্থাৎ এবছর রেমিটেন্সে ১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা ভারতীয় অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে বসবাসকারী ভারতীয় পেশাজীবী ও শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বৈদেশিক রেমিটেন্স শুধু পরিবারের জন্য নয়, ভারতের চলতি হিসাব ঘাটতি হ্রাস এবং ডলারের সরবরাহ বজায় রাখতেও কার্যকর প্রমাণিত হচ্ছে।
এক অর্থনীতিবিদ বলেন, “বিশ্ব বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহে এই বৃদ্ধি ভারতের প্রতি অভিবাসী ভারতীয়দের আস্থা ও দায়বদ্ধতার পরিচয় বহন করে।”
বিশ্বের মধ্যে ভারত এভাবে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী দেশ হিসেবে নিজের স্থান বজায় রেখেছে। বিশেষজ্ঞরা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আরও মজবুত হবে।

![]()

More Stories
‘আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন’-এ নয়া মাইলফলক, স্ক্যান ও শেয়ার পরিষেবায় ২৫ কোটি OPD রেজিস্ট্রেশন
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স