সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন নির্বাচনে ভোটদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার পর্দানশীন বা বোরখা পরিহিতা ভোটারদের সঠিকভাবে সনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারী বাধ্যতামূলকভাবে নিয়োগ করা হবে— এমনই ঘোষণা করেছে কমিশন।
এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোটদানের সময় কোনও ভোটার যদি ধর্মীয় বা ব্যক্তিগত কারণে মুখ ঢেকে থাকেন, তবে ওই ভোটারকে পৃথকভাবে নির্দিষ্ট কক্ষে মহিলা কর্মীর উপস্থিতিতে পরিচয় যাচাইয়ের সুযোগ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অনেকেই নারী ভোটারদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা কার্যকর হলে ভোটগ্রহণের সময় কোনও বিভ্রান্তি বা ভুল পরিচয়ের আশঙ্কা অনেকটাই কমবে।
নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায়, “আমরা চাই প্রত্যেক ভোটার তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, কোনও প্রকার অসুবিধা বা অস্বস্তি ছাড়াই।”
এই নতুন নির্দেশিকার ফলে নারী ভোটারদের নিরাপত্তা, গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা পাবে বলেই প্রশাসন মনে করছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী