সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবসানে ভারতীয় সেনাবাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত লড়াইয়ে পরাজিত হয় পাকিস্তানি সেনা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান। ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
এই ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়েই বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ও অসীম সাহস আজও বাঙালি জাতির গর্ব ও প্রেরণার উৎস।
পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়ের স্মরণে প্রতিবছর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয় বিজয় দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী