সোমালিয়া ওয়েব নিউজঃ নভেম্বর মাসে ভারতের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪ শো ৫৩ কোটি মার্কিন ডলারে। সোনা, অপরিশোধিত তেল ও কয়লার আমদানি হ্রাস পাওয়ায় এই ঘাটতি কমেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশের পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩ হাজার ৮ শো কোটি মার্কিন ডলারেরও বেশি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ বেশি।
অন্যদিকে, পণ্য আমদানি সামান্য কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২ শো কোটি ৬৬ লক্ষ মার্কিন ডলারে, যা প্রায় ২ শতাংশ হ্রাস।
বাণিজ্য মন্ত্রকের মতে, ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রনিক্স, রত্ন ও গয়না, ওষুধ এবং পেট্রোলিয়াম পণ্যের শক্তিশালী আন্তর্জাতিক চাহিদা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে নভেম্বর সময়কালে ভারতের মোট রপ্তানি হয়েছে ৫৬ হাজার ২ শো কোটি মার্কিন ডলারের বেশি। এই সময়ে রপ্তানিতে ইতিবাচক বৃদ্ধি হয়েছে প্রায় ৫ দশমিক ৪৩ শতাংশ।

![]()

More Stories
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য
রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT