February 4, 2026

জঙ্গি দমনে বীরত্বের সাক্ষী CRPF জওয়ান নিগম চক্রবর্তী, দিল্লিতে ‘গুণবাত্তা গুরুকুল’-এর মঞ্চে জীবনের লড়াইয়ের অনুপ্রেরণামূলক কাহিনি

সোমালিয়া ওয়েব নিউজ; জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নদীয়া জেলার বাসিন্দা CRPF জওয়ান নিগম চক্রবর্তীর জীবনের সংগ্রাম আজ সমাজের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকা, হাসপাতালে ভর্তি থাকা, সারা শরীর জুড়ে গভীর ক্ষতচিহ্ন এবং একাধিক প্লাস্টিক সার্জারির মধ্য দিয়েও হার মানেননি তিনি। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক লড়াই জয় করেই আজ তিনি দাঁড়িয়ে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন।এই অসামান্য সাহসিকতা ও জীবনের লড়াইকে সম্মান জানিয়ে Quality Council of India-এর অন্তর্গত দিল্লির ‘গুণবাত্তা গুরুকুল’ ইনস্টিটিউট গত ৭ ডিসেম্বর ২০২৫একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমন্ত্রিত হন CRPF জওয়ান নিগম চক্রবর্তী। অনুষ্ঠানের মঞ্চে নিগম বাবু ভিডিও প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন নিজের বেঁচে থাকার প্রতিটি কঠিন মুহূর্ত, লড়াইয়ের গল্প ও পুনর্জীবনের অভিজ্ঞতা। দিল্লির মতো একটি মেগা সিটিতে জাতীয় স্তরের এই প্রতিষ্ঠানে সম্মাননা লাভ করাকে তিনি জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ‘গুণবাত্তা গুরুকুল’ ইনস্টিটিউটে বর্তমানে IPS, IAS সহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পরিষেবার পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া ছাত্রছাত্রীরা পাঠরত। তাঁদের সামনে এই জীবনসংগ্রামের কাহিনি নতুন করে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। অনুষ্ঠান শেষে তিনি সকল ছাত্রছাত্রীদের অগ্রিম শুভকামনা জানিয়ে বলেন, তাঁদের স্বপ্ন যেন সফল হয় এবং দেশ ও সমাজের জন্য তাঁরা নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করেন—এই কামনাই তাঁর।

Loading