বিশাখাপত্তনমে সম্মেলনের আগে দেশজুড়ে প্রস্তুতি তুঙ্গে
সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী ৩১শে জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলেছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ১৮তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে আয়োজন করা হয়েছে রেডশার্ট মার্চ।
শ্রমজীবী মানুষের অধিকার, ন্যূনতম মজুরি, কর্মসংস্থানের সুরক্ষা, শ্রম আইন সংশোধনের বিরোধিতা-সহ একাধিক দাবিকে সামনে রেখে এই রেডশার্ট মার্চ অনুষ্ঠিত হচ্ছে বলে সিআইটিইউ সূত্রে জানানো হয়েছে। লাল শার্ট পরে শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিলে অংশ নেন এবং সম্মেলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
সংগঠনের নেতৃত্বের বক্তব্য, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শ্রমিক স্বার্থ ক্রমশ উপেক্ষিত হচ্ছে। এই অবস্থায় শ্রমিক ঐক্য আরও মজবুত করার লক্ষ্যেই জাতীয় সম্মেলনের আগে এই রেডশার্ট মার্চের আয়োজন।
বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনে দেশজুড়ে বিভিন্ন শিল্পাঞ্চল ও ক্ষেত্র থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে শ্রমিক আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা, সংগঠনের কর্মসূচি এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনের দিশা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
রেডশার্ট মার্চকে কেন্দ্র করে শ্রমিক মহলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। সম্মেলন ঘিরে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার হবে বলে ইঙ্গিত দিয়েছে সিআইটিইউ নেতৃত্ব।

![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস