সোমালিয়া ওয়েব নিউজঃ অযোধ্যায় শ্রীরাম মন্দিরের নিরাপত্তা আরও মজবুত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্দির চত্বর ঘিরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। শ্রী রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ দূর্ভেদ্য করা হবে।
নৃপেন্দ্র মিশ্রের বক্তব্য অনুযায়ী, মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জুড়ে অত্যাধুনিক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে আধুনিক সেন্সর, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি, যা সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করবে।
মন্দির কমপ্লেক্সের নিরাপত্তা জোরদার করতে চারটি ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই টাওয়ারগুলি থেকে পুরো মন্দির এলাকা ও আশপাশের অঞ্চলের উপর নজর রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সূত্রের খবর, এই বৃহৎ নিরাপত্তা পরিকাঠামো নির্মাণে আনুমানিক ৮০ থেকে ৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কাজ সম্পূর্ণ হলে শ্রীরাম মন্দির দেশের অন্যতম সুরক্ষিত ধর্মীয় স্থাপনার মধ্যে স্থান পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী