সোমালিয়া ওয়েব নিউজঃ সুন্দরবনের নদী–খাঁড়িতে তাল গাছের ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়া প্রান্তিক মৎস্যজীবীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের তরফে এই অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী এলাকায়।
সংগঠনের দাবি, আটক ডোঙা ফেরতের দাবিতে মৎস্যজীবীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলতলী ও মৈপীঠ কোস্টাল থানার পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন মৎস্যজীবী আহত হন বলে অভিযোগ।
বিক্ষোভ চলাকালীন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস-সহ আন্দোলনের নেতৃত্বে থাকা লীনা খাঁড়া, সনাতন মণ্ডল, দুধকুমার সরদার ও প্রসেনজিৎ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। যদিও রাতেই তাঁদের সকলকে ছেড়ে দেয় পুলিশ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে আটক ডোঙা ফেরত না দেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে মৎস্যজীবী ফোরাম জানিয়েছে, প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকা রক্ষার লড়াই তাঁরা আরও জোরদার করবেন।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ