August 29, 2026

জম্মু-কাশ্মীরে আনুষ্ঠানিকভাবে শুরু হল পবিত্র অমরনাথ যাত্রা

সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল—উভয় রুট থেকেই আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের পবিত্র অমরনাথ যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রী ৫৭ দিনব্যাপী এই পুণ্যযাত্রায় অংশ নিয়ে অমরনাথ গুহা মন্দিরে প্রাকৃতিকভাবে গঠিত পবিত্র হিমশিবলিঙ্গ দর্শন করবেন।

তীর্থযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা যাত্রাপথে মোতায়েন রয়েছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন।

চলতি বছরের অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট সমাপ্ত হবে।

Loading