খতিয়ান ও জমির দাগের তথ্য পাওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী অ্যাপ্লিকেশন ফি ও এনকোয়ারি চার্জ সম্পূর্ণ মকুব

সোমালিয়া ওয়েব নিউজ: নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ, ঝামেলামুক্ত ও সহজলভ্য করতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।আজ ঘোষণা করা হলো যে, খতিয়ান (Record-of-Rights) ও জমির দাগ সংক্রান্ত তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সময়ে যে অ্যাপ্লিকেশন ফি বা এনকোয়ারি চার্জ নেওয়া হতো, তা সম্পূর্ণরূপে মকুব করা হয়েছে।

এখন থেকে রাজ্যের নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে তাঁদের খতিয়ান ও জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই পরিষেবার জন্য কোনও আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (Authentication Fee) লাগবে না।

সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সমস্ত জমির মালিক, বিশেষ করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জমি সংক্রান্ত তথ্য প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।

“আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য — এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।”

Loading