সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ধাপে ধাপে ইস্কনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, আগামী ১ আগস্ট থেকে কলকাতার বিদ্যালয়গুলিতে ইস্কনের পক্ষ থেকে মিড-ডে মিল বিতরণ শুরু হবে।
মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় এই প্রকল্প চালু হওয়ার পর পর্যায়ক্রমে নদিয়া-সহ রাজ্যের অন্যান্য জেলাতেও ইস্কনের মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। এর ফলে বিদ্যালয়ের পড়ুয়ারা উন্নত মানের ও স্বাস্থ্যসম্মত খাবার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে মিড-ডে মিল প্রকল্পের পরিষেবার মান আরও উন্নত হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এর সুবিধা পাবে।

![]()

More Stories
শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক
মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি
হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে রিহ্যাবিলিটেশনের গুরুত্বে জোর বিশেষজ্ঞদের