গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আর্জি, কেন্দ্রকে রাজ্যের চিঠি

সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণ ২৪ পরগনার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের উদ্দেশে লেখা ওই চিঠিতে গঙ্গাসাগর মেলাকে ভারতের অন্যতম প্রাচীন, বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশগুলির একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজ্যের পর্যটন সচিব সৌমিত্র মোহনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণ করেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই মেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পর্যটনমূল্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হলে এর পরিকাঠামো উন্নয়ন, পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক স্তরে পরিচিতি আরও বৃদ্ধি পাবে বলে রাজ্য সরকারের অভিমত।

রাজ্য সরকারের আশা, কেন্দ্র বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা প্রদান করবে। এতে দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।

Loading