সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলী যোজনা-র আওতায় আজ রাজ্যের প্রথম ১,৮০০ জন উপভোক্তার বাড়িতে সৌর বিদ্যুৎ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এই কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যয় কমানোর লক্ষ্য নিয়েছে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি উৎস বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী তাপস রায়।
সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালিতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাবে, বিদ্যুতের খরচ কমবে এবং পরিবেশবান্ধব শক্তির প্রসার ঘটবে। আগামী দিনে আরও বেশি সংখ্যক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

![]()

More Stories
সামাজিক পেনশন ১,০০০ থেকে বেড়ে ১,৫০০ টাকা, আগস্ট ২০২৬ থেকে কার্যকর
ডাকযোগে ভোটদান ব্যবস্থা নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন আজ
স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, রাজ্যে গড়ে উঠছে চারটি নতুন মেডিকেল কলেজ