সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আজ নবান্নে নবনির্মিত কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের বিভিন্ন স্তরে নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থে চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালুরও ঘোষণা করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাগরিকরা সরাসরি এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন।
চালু হওয়া হেল্পলাইন নম্বরগুলি হলো—
- কাটমানি সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৪
- সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৫
- অবৈধ রাস্তা কর/টোল সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৭
- বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৯
রাজ্য সরকারের দাবি, এই হেল্পলাইনগুলির মাধ্যমে প্রাপ্ত অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্নীতি, অবৈধ আদায় ও অসামাজিক কার্যকলাপ রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
নতুন কন্ট্রোল রুম এবং টোল-ফ্রি হেল্পলাইন পরিষেবার মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।



![]()

More Stories
খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক নয়, কর্মসংস্থান-বিনিয়োগে জোর দেওয়ার বার্তা
‘সোমনাথ স্বাভিমান পর্ব’, কলকাতা থেকে সোমনাথের উদ্দেশে বিশেষ ট্রেন
রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা