জয়রামবাটীর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিদর্শনে দুই জেলার বিধায়করা

সোমালিয়া ওয়েব নিউজ: বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভার অন্তর্গত জয়রামবাটীর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিদর্শন করলেন কাছাকাছি দুই জেলার বিধায়করা। কোতুলপুর এর বিধায়ক লক্ষীকান্ত মজুমদার সহ উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার, বিধায়ক বিমান ঘোষ, হেমন্ত বাগ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা পরিদর্শনের সময় মিশনের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখেন এবং মিশন কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মিশন কর্তৃপক্ষ বিধায়কদের জানান, মিশনের সংলগ্ন একটি রাস্তা বর্ষা ও বন্যার সময় জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ওই সময়ে রাস্তা দিয়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ও মিশনের বাসিন্দাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।

বিধায়করা মিশন কর্তৃপক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি মিশনের অন্যান্য সমস্যার বিষয়েও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বিধায়কদের এই আশ্বাসে মিশন কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যাগুলির সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন।

Loading