সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় উপমহাদেশে নারী ক্ষমতায়ন ও সমানাধিকারের স্বার্থে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। সোমবার কলকাতার বাংলা একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই তিনি সোচ্চার। তাঁর মতে, সেই লক্ষ্য পূরণে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাংবাদিক সম্মেলনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতে ধর্মভিত্তিক শিক্ষার পরিবর্তে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার জরুরি। এ কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।
প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে আসার প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন, তাঁর এই সফরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার অনুরোধ জানাচ্ছেন। একই সঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অতীতে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ জানান।
তসলিমা নাসরিনের এই মন্তব্যগুলি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন