September 18, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন

সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গঙ্গাসাগরে আয়োজন করা হল বিশেষ সাগর-আরতি ও কপিলমুনি আশ্রমে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি।সাগরের পবিত্র তীর্থভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল-সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এলাকার বহু মহিলাও অনুষ্ঠানে অংশ নেন।শঙ্খধ্বনি ও প্রদীপের আলোয় এদিন মুখর হয়ে ওঠে কপিলমুনি আশ্রম চত্বর। একসঙ্গে বহু প্রদীপ প্রজ্বলনের ফলে আলোকিত হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় আবহে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়।স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Loading