সোমালিয়া ওয়েব নিউজ: পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়াতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। পরীক্ষার মান ও প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, এবার থেকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে একাধিক স্তরের যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রশ্নপত্র চারটি পৃথক স্তরে পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হবে, যাতে প্রশ্নের মান, নির্ভুলতা এবং পরীক্ষার উপযোগিতা নিশ্চিত করা যায়।
এছাড়াও আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ২০ থেকে ২৫ জন নতুন আধিকারিককে NTA-তে অন্তর্ভুক্ত করা হবে। পরীক্ষা পরিচালনা ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং নির্ভরযোগ্য করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
NTA-র বিভিন্ন পরীক্ষা নিয়ে অতীতে প্রশ্ন ওঠার পর পরীক্ষা ব্যবস্থার প্রতি পরীক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বাড়ানো এখন অন্যতম লক্ষ্য। নতুন বিশেষজ্ঞ ও আধিকারিকদের অন্তর্ভুক্তি এবং প্রশ্নপত্রের চার স্তরের যাচাই ব্যবস্থা সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান ধীরজ শেঠ
বিজেপির নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা প্রকাশ, জাতীয় সহ-সভাপতি হলেন পশ্চিমবঙ্গের ডা. মধুচন্দ কর
প্রয়াণ দিবসে স্মরণে অটল বিহারী বাজপেয়ী