সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর ওপর একটি নতুন ছয় লেনের সেতু তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার।
কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক-করোনেশন সেতুর বিকল্প হিসেবে এই নতুন সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মণ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, নতুন সেতুর দু’দিকে মোট ৬.৮৫ কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা-সহ প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৮৪৪ কোটি টাকা খরচ হবে।
প্রস্তাবিত এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোগ তৈরি হবে। একইসঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
রাজ্যে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
NTA-র পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, প্রশ্নপত্র যাচাই হবে চার স্তরে
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান ধীরজ শেঠ