সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মলতি রাভা রায় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকরা।
রাজ্যে নারী ও শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকেও অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

![]()

More Stories
তিস্তায় ৬ লেনের নতুন সেতু, ‘চিকেনস নেক’-এর যোগাযোগ আরও শক্তিশালী করার উদ্যোগ
NTA-র পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, প্রশ্নপত্র যাচাই হবে চার স্তরে
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান ধীরজ শেঠ