সোমালিয়া ওয়েব নিউজ : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে সরকারি রেল পুলিশ বা GRP, ধৃতদের মধ্যে রয়েছেন ২৩ বছরের এনামুল হোসেন ও এনায়েত উল্লাহ, ২১ বছরের জাইনু বিবি এবং ২০ বছরের নূর কাহিমা।
GRP সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। অভিযোগ, গত ১৯ আগস্ট তাঁরা অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরদিন, অর্থাৎ ২০ আগস্ট, গুয়াহাটি থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে ডাউন কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেসে ওঠেন তাঁরা।
ট্রেনে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় ও ভারতে প্রবেশের নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে বলে GRP-এর দাবি। এরপরই চারজনকে আটক করে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ ও বৈধ নথি ছাড়া দেশের অভ্যন্তরে যাতায়াতের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য, কোথা থেকে সীমান্ত পার হয়েছিলেন এবং এই যাত্রার পিছনে কোনও চক্রের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

![]()

More Stories
জম্মু-শ্রীনগর রুটে চালু হতে চলেছে তৃতীয় বন্দে ভারত
মোবাইল ফোন উৎপাদনে বড় সাফল্য ভারতের
H1N1 ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা