সোমালিয়া ওয়েব নিউজ: দূষণের অভিযোগে হুগলির একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। জানা গিয়েছে, হুগলি জেলার পুড়শুড়া থানার অন্তর্গত জঙ্গলপাড়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা পরিবেশ একাডেমির কাছে অভিযোগ জানান। পরিবেশ একাডেমির সহ-সম্পাদক শুভ্রকান্তি সামন্ত অভিযোগটি খতিয়ে দেখার পর বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি, ৬ আগস্ট ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে ওই কারখানার বিরুদ্ধে নির্দেশিকা জারি করা হয়। সেখানে কারখানাটিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে মিল্ক প্রসেসিংয়ের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা চালু করার পাশাপাশি দূষিত বর্জ্যজল পরিশোধনের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ একাডেমি, চন্দননগরের সভাপতি তথা আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি বলেন, দূষণকারী এই কারখানার বিরুদ্ধে আরও আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তাঁর দাবি, পরিবেশ একাডেমির উদ্যোগে শেষ পর্যন্ত যে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, সেই অর্থ সংশ্লিষ্ট এলাকার দূষণের ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা মেরামত ও পুনরুদ্ধারের কাজে ব্যবহার করা উচিত।


![]()

More Stories
নকুন্ডার মাটিতে স্বাধীনতার গোপন ঘাঁটি,সুধীরচন্দ্র ঘোষের অমর সংগ্রামের ইতিহাস
জন্মদিনে রক্তদান, মানবতার অনন্য নজির কার্তিক দত্তের
শ্রাবণের পূর্ণতিথিতে তারকেশ্বর ধামে পুণ্যার্থীদের সেবায় বিজেপির মাসব্যাপী সেবা শিবির